
আমার আমিটাকে তোমাকে দিয়েছিলাম
তোমার তুমিকে দিয়েছিলে মোরে,
দেয়া নেয়ার মাঝে কোন দ্বিধা ছিলোনা
আজ তুমি আমার থেকে বহু দূরে!
কতোটা পথ দুজনে একসাথে হেঁটেছি
কতো স্মৃতির মিনার গড়েছি,
তুমি স্বপ্নে রাঙিয়েছিলে মনটা আমার
তাই অনেক ত্যাগ স্বীকার করতে পেরেছি।
দিনের পর দিন স্বপ্নে রাঙিয়ে মন
তুমি নিজেকে অসাধারণ প্রকাশ করেছো,
বুঝতে পারিনি ছিলো ছলনা সবটুকু
কোন স্বার্থে হাত দুটো মোর ধরেছো!
তোমার মিষ্টি চাহনি চলনে বলনে
মুগ্ধ হয়েছিলাম আমি বটে,
তুমি আমার দুর্বলতাটাকে বুঝতে পেরেই
ভালোবাসো বলেছিলে অকপটে।
অভিনয় করে গেলে অনেকগুলো দিন
দক্ষ অভিনেত্রীর মতো,
বুঝতে পারিনি তোমার মনের গহীনে
দুরভিসন্ধি লুকানো কতো!
তোমার সবকিছু আমার বলেছিলে
তোমাতে গিয়েছিলাম হারিয়ে,
ক্রমে ক্রমে তুমি কিসের ইঙ্গিতে যেন
আমার আমিটাকে দিলে নাড়িয়ে ।
চলে গেলে তুমি মাঝপথে ছেড়ে
তোমার সুখ শান্তির কথা ভেবে,
ভাবতেই পারলাম না এতো অমানবিক ভাবে
স্মৃতিগুলো ভুলে যাবে!