1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভানুয়াতু দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪ ১০:২৬ am

ভানুয়াতু দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার (১৫ দশমিক ৫৩ মাইল) গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

অবশ্য ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত বছরের ডিসেম্বরের শুরুতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে এ দ্বীপটি।

মূলত প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। নিম্নাঞ্চলের এ দ্বীপ রাষ্ট্রটিতে ৩ লাখ ২০ হাজার মানুষ বসবাস করেন। বিশ্বে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ যে কয়েকটি দেশ রয়েছে সেগুলোর মধ্যে ভানুয়াতু অন্যতম।

এছাড়া দেশটি প্রায়ই ভূমিকম্প, ঝড়, বন্যা ও সুনামির কবলে পড়ে থাকে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ