1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ৭:১২ pm

চলতি বছরের শেষ দিকে ৫ দল নিয়ে মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। আর এই আসরকে সামনে রেখে একটি ভেন্যু বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম।

ইতোমধ্যে রোববার (১২ অক্টোবর) স্টেডিয়ামটির অবকাঠামোসহ সব সুযোগ-সুবিধা পরিদর্শন করেছেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা। 

তারা জানিয়েছেন, বিপিএল বা বড় টুর্নামেন্ট করতে স্টেডিয়ামটির ৭০ ভাগ সক্ষমতা রয়েছে। আগামী এক মাসে বাকি কাজ স্থায়ী ও অস্থায়ীভাবে করার পরিকল্পনা তাদের।

এদিন সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ সব সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম ও পরিচালক খালেদ মাসুদ পাইলট। 

এদিনে সকালে কর্মকর্তারা স্টেডিয়াম ঘুরে দেখেন। তারা সিদ্ধান্ত নেন, ১২০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন প্রেস গ্যালারি, ধারা ভাষ্যকার বক্স, স্টুডিও, স্কোর রুম, দুটি রেডিও রুম, ডাউনলিংক রুম, ব্রডকাস্ট পিসিআর রুম, ব্রডকাস্ট ও প্রেস ডাইনিং, জায়ান্ট স্ক্রিন স্থাপন করা প্রয়োজন। 

এ ছাড়া ২০টি মোবাইল টয়লেটসহ গ্যালারির টয়লেট সংস্কার, স্টেডিয়াম সার্কুলার রোডের উন্নয়ন ও পুরো স্টেডিয়ামে রং করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। খেলোয়াড়দের ড্রেসিং রুম স্থানান্তরিত করে প্যাভিলিয়নের নিচতলায় এবং ফ্লাডলাইট সংস্কারেরও সিদ্ধান্ত নেন তারা। 

বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম জানান, বড় টুর্নামেন্ট আয়োজন করতে এই স্টেডিয়ামের ৭০ ভাগ সক্ষমতা আছে। আগামী এক মাসে বাকিটা করার পরিকল্পনা তাদের। তারা প্রতিবেদন জমা দেওয়ার পর আগামী সমন্বয় সভায় তা পর্যালোচনা করা হবে। এতে ইতিআাচক সিদ্ধান্ত হলে সংস্কার ব্যয় এবং কাজের সময়সূচি তৈরি করবে জাতীয় ক্রীড়া পরিষদ।

এর আগে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার ক্রিকেট সিরিজে দর্শকদের উপচে পড়া ভিড় হয়। এতে রাজশাহীতে বিপিএল করার পুরনো আলোচনা আবারও ত্বরান্বিত হয়। 

এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী স্টেডিয়ামে এসে মনোমুগ্ধকর পিচ, আউটফিল্ড দেখে বিপিএল করার আশাবাদ ব্যক্ত করেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ