1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ব‌রিশাল থেকে ১৭ রু‌টে বাস চলাচল বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ৩:১৮ pm

আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে ব‌রিশাল নগ‌রীর রুপাতলী‌ বাস টা‌র্মিনা‌লে দুই গ্রুপ শ্র‌মিক‌দের সংঘ‌র্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে দ‌ক্ষিণাঞ্চ‌লের ১৭ রু‌টে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় রুপাতলী উত্তেজনা বিরাজ কর‌ছে।

কো‌তোয়া‌লি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।

উভয় প‌ক্ষের শ্রমিকনেতারা দা‌বি ক‌রে‌ছেন, সংঘ‌র্ষের ঘটনায় কমপ‌ক্ষে ৬ জন আহত হ‌য়ে‌ছেন। তাদের ম‌ধ্যে একজনকে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সা‌ড়ে ১০টার দি‌কে টা‌র্মিনাল ভব‌নের নিচতলায় কাউন্টা‌রের সাম‌নে সুলতান মাহামুদ ও স‌হিদুল ইসলাম টিটু নেতৃত্বাধীন ক‌মি‌টির শ্রমিকদের সঙ্গে প‌রিমল চন্দ্র দাস ও আহ‌মেদ শাহা‌রিয়ার বাবুর নেতৃত্বাধীন ক‌মি‌টির শ্রম‌কি‌দের সঙ্গে মারামা‌রির ঘটনা ঘ‌টে। এরপরপরই গোটা বাস টা‌র্মিনাল এলাকায় উত্তেজনা ছ‌ড়ি‌য়ে প‌ড়ে এবং বাস চলাচল বন্ধ হ‌য়ে যায়। এতে লকডাউন প্রত্যাহা‌রের পর প্রথম দি‌নেই যাত্রীরা ব্যাপক ভোগা‌ন্তি‌তে প‌ড়ে।
শ্রমিকরা জানান, ব‌রিশাল জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাইক্রোবাস শ্র‌মিক ইউনিয়নের দু‌টি ক‌মি‌টি নতুনভা‌বে গ‌ঠিত হয়। এরপর থে‌কে দুই গ্রুপ শ্র‌মিক নেতা‌দের ম‌ধ্যে বি‌ভিন্ন সময় ছোটখা‌টো মারামা‌রি ও উত্তেজনার ঘটনা ঘ‌টে আস‌ছি‌ল।

প্রতক্ষ্যদর্শী বরগুনাগামী আবদুল হক না‌মের এক যাত্র‌ী জানান, বাসস্ট্যা‌ন্ডে কথা-কাটাকা‌টির জের ধ‌রে দুই প‌ক্ষের ম‌ধ্যে হাতাহা‌তি হ‌তে দেখে‌ছি এবং এতে একজন রক্তাক্ত জখম হ‌য়ে‌ছেন। এরপরই বাস বন্ধ ক‌রে দি‌লে আমরা প্রচণ্ড ভোগা‌ন্তির ম‌ধ্যে পড়ি।

ব‌রিশাল জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাই‌ক্রোবাস শ্র‌মিক ইউনিয়‌নের একাংশের সভাপ‌তি সুলতান মাহমুদ ব‌লেন, সকা‌লে আমি ধর্মীয় কাজে ব্যস্ত ছিলাম। তখন শু‌নি বাস টার্মিনালে মারাম‌রির ঘটনা ঘ‌টে‌ছে। প‌রে খোঁজ নি‌য়ে জানতে পারি, আমার ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক বাস চালা‌তে গেলে তা‌কে বাধা দেয়। এর কারণ জান‌তে চাইলে তর্ক বে‌ধে যায়। একপর্যা‌য়ে হাতাহা‌তি হয়। এতে লাইন সে‌ক্রেটা‌রি হান্নান মৃধা কপা‌লে একটু আঘাত পান।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ