
বিশিষ্ট ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন বিপ্লব এর স্ত্রী ২২ জুন দিবাগত রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্রসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা আজ ২৩ জুন বাদ যোহর রাজধানীর গেন্ডারিয়া ইষ্ট এন্ড ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। জানাজায় অংশ নেওয়ার জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে।
ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন বিপ্লব এর স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল ভিন্নবার্তা ডটকম পরিবার। একইসঙ্গে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস