1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ শতাংশ কর প্রত্যাহারের দাবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১ ৫:০৯ pm

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ১৫ শতাংশ কর প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

শনিবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, উচ্চশিক্ষার মাধ্যমে আগামী দিনের মানবসম্পদ উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান তথা বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর কর্মসংস্থান এবং শিক্ষার্থীরা স্বল্প খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা নিতে পারছে।

বর্তমানে বৈশ্বিক করোনা দুর্যোগের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ অস্তিত্ব রক্ষার লড়াই করছে উল্লেখ করে আরও বলা হয়, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, ক্যাম্পাস ভাড়া প্রদান করা অনেক ক্ষেত্রেই অনিশ্চিত হয়ে পড়েছে। অধ্যয়নরত শিক্ষার্থীদের টিউশন ফি নিয়মিত পাওয়া যাচ্ছে না। বৃত্তি ও টিউশন ফি’র উপর ছাড় দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এছাড়া এইচএসসি পরীক্ষা সময়মত না হওয়ায় কারণে শিক্ষার্থী সংকটও দেখা দিয়েছে। এ অবস্থায়, ২০২১-২২ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত আয়ের উপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপের সিদ্ধান্ত সংশ্লিষ্ট মহল এবং শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা খাতকে গুরুত্বপূর্ণ বিবেচনায় প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার সকল স্তরে সরকার বিপুল অংকের ভর্তুকি ও অর্থ সহায়তার দিয়ে থাকে। যার ধারাবাহিকতায় সরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে জাতীয় বাজেট থেকে হাজার হাজার কোটি টাকা অর্থ বরাদ্দ দেয়া হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ কোনো প্রকার সরকারি বরাদ্দ বা অনুদান পায় না।

সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, শিক্ষা সামগ্রী ও বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ক্রয়, জমি ক্রয় এবং ক্যাম্পাস নির্মাণ সামগ্রীর উপর সরকারি ভ্যাট ও কর হিসেবে শত শত কোটি টাকা রাজস্ব পরিশোধ করা হয়। চলমান বৈশ্বিক করোনা দুর্যোগের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ যখন আর্থিক প্রণোদনা ও দীর্ঘমেয়াদি ঋণ সহায়তার জন্য সরকারের কাছে বারবার আবেদন জানিয়ে আসছে সে সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আয়কর আরোপের সিদ্ধান্ত ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে প্রতীয়মান। যা সরকারের উচ্চশিক্ষা প্রসারের নীতির সঙ্গে সাংঘর্ষীকও বটে। তাই দ্রুতই এ কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ