1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বেপরোয়া চলাচলে করোনা পরিস্থিতির অবনতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ১১:৩০ pm

বেপরোয়া চলাচল করায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেছেন, জানুয়ারি থেকে বলে এসেছিলাম বেপরোয়া চলাচল না করার জন্য। কিন্ত মানুষের মধ্যে করোনা নিয়ে ডেমকেয়ার ভাব দেখা দিয়েছিলো। বিনোদনকেন্দ্র, সমুদ্র সৈকত, সামাজিক অনুষ্ঠান, বিয়েসাদি ও রাজনৈতিক অনুষ্ঠানে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি না মানায় দেশে আজ করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।

রোববার (৪এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনাভাইরাস জনিত রোগ কোভিড ১৯ এর বিস্তার রোধে শর্ত সাপেক্ষে সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপের উপর আলোচনা সভায় মোবাইল ফোনে যুক্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমার আগে ভালো ছিলাম এখন খারাপ আবস্থায় আছি। প্রধান মন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস জনিত রোগ বিস্তার রোধে শর্ত সাপেক্ষে ১৮টি নিদের্শনা দিয়েছেন। এই নির্দেশনা সকলকেই মানতে হবে। নির্দেশনা শিথিল করার কোন সুযোগ নেই। জনগণকে নির্দেশনা মানানোর জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নির্দেশনা যথাযথ ভাবে পালন করলে আমরা আবারও করোনা ভাইরাস নিয়ন্ত্রনের মধ্যে নিয়ে আসতে পারবো।

এছাড়া যারা করোনা পজেটিভ হবেন তাদের বাড়িতে লাল পতাকা উড়াতে হবে এবং হোম কোয়ারেন্টাইন করেত হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে করোনাভাইরাস বিস্তার রোধে ১৮ নির্দেশিকার উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ডায়াবেটি সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, কাউন্সিলর তছলিম হৃদয়, শহর বনিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিন্টু, বস্ত্র মালিক সমিতির অনুপ সাহা, মাইক্রোবাস সমিতির সভাপতি মাহিদুল ইসলাম প্রমুখ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ