1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বেনাপোল দিয়ে আজ এলো ১৫০ টন কাঁচা মরিচ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ৯:০৭ pm

দীর্ঘ এক বছর পর যশোরের বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে কাঁচা মরিচ আমদানি। গত চার দিনে এ বন্দর দিয়ে ১৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি করা হয়েছে। পরে বাংলাদেশি ৩৫টি ট্রাকে করে বন্দর থেকে খালাস দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, দেশীয় বাজারে দাম বেড়ে যাওয়ায় সরকার কাঁচামরিচ আমদানিতে অনুমতি দিয়েছে। ফলে গত ৯ আগস্ট থেকে ভারত থেকে শুরু হয়েছে কাঁচা মরিচ আমদানি।

কাঁচা মরিচ উচ্চ পচনশীল পণ্য হওয়ায় রাজস্ব আদায় করে দ্রুত খালাসের নির্দেশনা দিয়েছেন কাস্টমস কমিশনার মো. অজিজুর রহমান।

বেনাপোল বন্দরে দিয়ে মেসার্স রাশাত এন্টারপ্রাইজ, মেসার্স জুবায়ের এন্টারপ্রাইজ, মেসার্স গাজী ইমপেক্স ও মেসার্স উৎস এন্টারপ্রাইজ নামের চার আমদানিকারক প্রতিষ্ঠান চার দিনে ১৫০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, দেশীয় বাজারে সংকটের কারণে এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা। ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে দাম কমতে শুরু করেছে দেশীয় বাজারে।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, দেশীয় বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ব্যবসায়ীরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে। আজ বৃহস্পতিবার চার আমদানি কারক প্রতিষ্ঠান ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ