
‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অর্থনৈতিক ভাবে সফলতা অর্জন, নির্যাতনের প্রভাব ভুলে নতুন উদ্দোমে জীবন শুরু করাসহ নানা বিষয়ে অবদানের জন্য নয় নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
এসময় সংসদ সদস্য খালেদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফ উজ জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, জয়িতা নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নারীর বর্তমান সময়ে সকল বাধা অতিক্রম করে সমাজে মাথা উচু করে দাড়াচ্ছে।
তারা অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে, শিখেছে কিভাবে স্বাবলম্বী হতে হয়। এদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জয়িতা সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খোন্দকার শরীফা আক্তার।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা, সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় ১০ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস