
বিশেষ প্রতিনিধি : সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন রওনা করবেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার যেকোনো সময় তাকে চার্টার্ড বিমানে করে সিঙ্গাপুর হয়ে লন্ডন নেওয়া হবে। সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দল এবং পরিবারের সদস্যরাও থাকবেন। খালেদা জিয়াকে হসপিটাল থেকে বিমানবন্দরে পৌঁছে দেওয়া অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার রাত সাড়ে আটটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার তার বিদেশ যাওয়ার জন্য সরকারের কাছে লিখিত আবেদন করেন। এর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাংবাদিকদের কাছে জানান, সরকার এ ব্যাপারে ইতিবাচক রয়েছে এবং বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
গত ২৭ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার কেয়ার হসপিটালে ভর্তি হন। গত সোমবার তার শ্বাসকষ্ট দেখা গেলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তবে দলের সিনিয়র নেতারা এই বিষয়ে মুখ খুলছেন না।
ভিন্নবার্তা ডটকম/আরজে/এসএস