1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বৃষ্টি বাড়তে পারে, আগস্টের শেষের দিকে ঘূর্ণিঝড়ের শঙ্কা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ১০:০১ am

দেশে বৃষ্টিপাতের পরিমাণ আগামী দুই দিনের মধ্যে বাড়তে পারে।

এই সময়ে দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাছাড়া এ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে তারা জানিয়েছেন।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, আগামী সোমবার অর্থাৎ ২১ আগস্ট থেকে পরবর্তী সাত দিন সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ৩০ থেকে ৩১ আগস্ট বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে।’

গতকাল সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়, আজ দেশের চার বিভাগে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ