1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বৃষ্টিপাতে নদ-নদীর পানি বাড়ছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ১১:৫০ pm

বৃষ্টিপাত বাড়ায় দেশে অধিকাংশ নদ-নদীর পানি বাড়ছে। তিস্তার পানি আবারো বিপৎসীমার কাছাকাছি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে পানি আরও দুদিন বাড়তে পারে।

বিভিন্ন নদ-নদীর পর্যবেক্ষণাধীন ১০১টি পয়েন্টের মধ্যে একদিনের ব্যবধানে ৬৩টিতে পানির সমতল বেড়েছে। কমেছে ৩৪টি পয়েন্টের পানি। অপরিবর্তিত আছে তিনটি আর একটি পয়েন্টের তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অফিস দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আগেই বলেছে, চলতি মাসে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে হঠাৎ স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি হতে পারে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী একই সময় পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে কুশিয়ারা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের স্থানসমূহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। এই সময়ে আপার মেঘনা ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি সমতল সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

জুন মাসে প্রায় প্রতিবছরই ছোট-বড় বন্যা হয়। এ সময় আসাম, মেঘালয়, ত্রিপুরায় ভারী থেকে অতিভারী বর্ষণ হলে বন্যা শঙ্কা বেড়ে যায়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ