1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বুধবার ব্যাংক বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ১১:৫৩ pm

দেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বাড়তে থাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (৪ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে। এর আগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী একই কারণে গত রোববারও (১ আগস্ট) ব্যাংক বন্ধ ছিল।

২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন নতুন নির্দেশনা জারি করে। নির্দেশনা অনুযায়ী, ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষে করতে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে ১৩ জুলাই জারি করা অন্যান্য নির্দেশনা বহাল থাকবে। এ দিকে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো বুধবার বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়, করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এছাড়া ২, ৩ ও ৫ আগস্ট (সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ