1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিয়ে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১ ৩:১৬ pm

বিয়ে না দেয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে শান্ত হোসেন (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে পাবনার চাটমোহরের নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পেশায় দিনমজুর শান্ত ওই গ্রামের আবদুল আলীমের ছেলে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে শান্ত বিয়ে করার জন্য পরিবারের লোকজনকে চাপ দিচ্ছিল। কিন্তু বিয়েতে রাজি ছিলেন না স্বজনরা। এ নিয়ে শুক্রবার সকালে বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।

একপর্যায়ে অভিমান করে ঘরে রাখা ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট পান করে শান্ত। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বিয়ে দেয়নি বলে বাবা-মায়ের ওপর অভিমান করে শান্ত নামের ওই ছেলেটা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জেনেছি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ