1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিয়ের আশ্বাসে শিক্ষার্থীকে নিপীড়ন, আটক ৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০ ১:২৯ pm

মাদারীপুরে বিয়ের আশ্বাসে আবাসিক হোটেলে নিয়ে এক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ উঠেছে ইতালি প্রবাসী বায়েজিদের বিরুদ্ধে। এ ঘটনায় হোটেল বয়সহ চারজনকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে রোববার রাতে ওই শিক্ষার্থীর দাদি বাদী হয়ে মাদারীপুর থানায় মামলা করেছেন।

এর আগে রোববার দুপুরে মাদারীপুর শহরের ভূঁইয়া ইন আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বায়েজিদ মাতব্বর শিবচর উপজেলা নিলখী এলাকার আক্কাস মাতব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী বায়েজিদ প্রবাসে থাকা অবস্থায় ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন প্রেম করে ওই শিক্ষার্থীর সঙ্গে।

বায়েজিদ ও তার সহযোগীদের নিয়ে মাদারীপুর শহরের ভুঁইয়া ইন আবাসিক হোটেলে বিয়ের আশ্বাস দিয়ে ওই শিক্ষার্থীকে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিকবার ধর্যণ করে।

এর পর বায়েজিদ ওই শিক্ষার্থীকে বিয়ে করতে অস্বীকার করে। এ সময় শিক্ষার্থী একাধিক ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

পরে পুলিশ খবর পেয়ে এ ঘটনায় ভূঁইয়া ইন হোটেলের বয়সহ চার সহযোগীকে আটক করে। ধর্ষণের স্বীকার শিক্ষার্থী অসুস্থ অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে চিৎকিসাধীন।

ধর্ষণের স্বীকার শিক্ষার্থীর চাচাতো ভাই জানান, ফেসবুকে পরিচয়ে তার সঙ্গে দেখা করতে এসে এ অবস্থা হয়েছে। প্রধান আসামি এখনও আটক হয়নি। প্রধান আসামিকে গ্রেফতারের দাবি জানাই।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, আমরা প্রাথমিকভাবে হোটেলের বয়সহ চারজনকে আটক করেছি। এ ছাড়া এ ঘটনায় ওই শিক্ষার্থীর দাদি বাদী হয়ে রোববার রাতে মামলা করেছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ