
ময়মনসিংহহের গফরগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামী বিএনপি নেতা জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে।আজ সোমবার গ্রেফতারকৃত আসামী জসিম উদ্দিনকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।রোববার রাতে পৌর শহরের ষোলহাসিয়া এলাকা থেকে তাকে গ্রফতার করে।
তার বিরুদ্ধে গফরগাঁও থানায় বিস্ফোরক আইনে মামলার রয়েছে বলে পুলিশ জানায়। গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো:আনোয়ার হোসেন জানান,ঢাকা বিএনপির গণসমাবেশেকে কেন্দ্র করে গফরগাঁওয়ের রসুলপুর এলাকায় নাশকতার চেষ্টা চালায় জসিমগংরা।ঐ ঘটনার গত ৮ডিসেম্বর পুলিশ বাদী হয়ে গফরগাঁও থানায় প্রায় শতাধিক বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।ঐ মামলায় জসিম এজাহার নামীয় আসমী।
ভিন্নবার্তা/এসএসআই