1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়ালো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ১০:১৩ am

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নয় লাখ ছাড়িয়েছে।
এছাড়া পুরো বিশ্বে এ পর্যন্ত ২ কোটি ৭০হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়, করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় । ভাইরাসটি এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ