1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্বের অনেক দেশ এখনো টিকা পাইনি

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১ ১১:৩৭ pm

দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, বিশ্বের অনেক দেশ এখোনো করোনার টিকা পায়নি, সেখানে আমরা বাংলাদেশে গণটিকা দেয়া শুরু করেছি।
এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তার কারণে ভারত, ইংল্যান্ড, রাশিয়া, চিন, রাশিয়া ও আমেরিকা থেকে টিকা আসছে।

তিনি বলেন, এখন যে করোনা ভাইরাস বিরাজ করছে এটি খুবই ভয়াবহ। গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। প্রথমে যে ভাইরাস ছড়িয়েছিলো তার চেয়ে অনেক ভয়ংকর এখনকারটি। শনিবার দুপুরে ৭আগষ্ট নীলফামারীতে করোনার গণটিকা প্রদান কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
ভার্চুয়ালী যোগ দিয়ে এমপি নূর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা ভাবেন। উন্নয়নের কথা ভাবেন। এজন্য দ্রুত সময়ের মধ্যে বেশির ভাগ মানুষকে টিকা দিতে পদক্ষেপ নিয়েছেন।
কুন্দপুুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম বক্তব্য দেন।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা রশিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম বক্তব্য দেন।
টিকা নিতে আসা কুন্দপুকুর ইউনিয়নের বড়বাড়ি এলাকার আরজিনা বেগম বলেন, আগোত শুনছুনু হামার এততি করোনা নাই, এলা শুনিছি এত্ততিও করোনা আইছে। বয়স হইছে। এইজন্যে টিকা নিবার আনু।
একই এলাকার হালিমা বেগম জানান, টিকা নিয়া যদি ভালো থাকা যায়, তাহলে টিকা নিতে কোন সমস্যা নাই। এজন্য এইঠে আসছু। হামরা গরীব মানুষ। অসুখ হইলে খুব সমস্যা।
টিকা নিয়া করোনা থাকি ভালো থাকির চাই।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বলেন, জেলায় ৪১ হাজার ৪০০জনকে প্রথম দিনে ৭আগষ্ট টিকা দেয়া হবে। প্রতি ইউনিয়নে ৬’শ জনকে দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ