1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্বাসঘাতকতার অভিযোগে রাশিয়ায় বিজ্ঞানী গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ১২:৪৯ pm
Россия. Казань. Автозак, где находится Ильназ Галявиев, устроивший стрельбу в школе № 175, у Советского районного суда, где будет проходить избрание ему меры пресечения. В результате стрельбы погибли девять человек, среди них семеро детей. Следователи возбудили уголовное дело о массовом убийстве. Максим Зарецкий/ТАСС

হাইপারসনিক মিসাইল তৈরির দায়িত্বে থাকা এক বিজ্ঞানীকে বিশ্বাসঘাতকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাশিয়ায়।

৭৩ বছরের আলেক্সান্ডার কুরানভ দীর্ঘদিন ধরে হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করছেন। তিনি সোভিয়েত ইউনিয়নের সময়েও জাতীয় স্তরের বিজ্ঞানী ছিলেন। বহু সামরিক প্রকল্পে কাজ করেছেন।

রাশিয়ার প্রশাসনের বক্তব্য উদ্ধৃত করে গণমাধ্যম বলছে, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ওই বিজ্ঞানী। গোপন তথ্য বিদেশি নাগরিকের হাতে তুলে দিয়েছেন। তবে বিজ্ঞানী ঠিক কোন তথ্য পাচার করেছেন এবং কাকে পাচার করেছেন, তা নিয়ে বিস্তারিত জানায়নি রাশিয়ার প্রশাসন।

দীর্ঘদিন ধরেই হাইপারসনিক মিসাইল নিয়ে কাজ করছেন রাশিয়ার বিজ্ঞানীরা। সেন্ট পিটার্সবার্গে স্টেট হাইপারসনিক সিস্টেম রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন আলেক্সান্ডার।

হাইপারসনিকের অর্থ শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে উড়তে পারা। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন ওই গতিতে রকেট ছোড়ার। আলেক্সান্ডার ছিলেন সেই প্রকল্পের প্রধান। এ প্রকল্পের গোপন তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারী অফিসাররা বৃহস্পতিবার আলেক্সান্ডারকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যান। সেখানে তারা দুই মাস বিজ্ঞানীর পুলিশি হেফাজতে চান।

এর আগেও বেশ কিছু বিজ্ঞানীকে গ্রেপ্তার করেছে রাশিয়া। তারা সবাই দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্বে ছিলেন। হাইপারসনিক টেকনোলজি নিয়ে কর্মরত আরও বিজ্ঞানীকে গ্রেপ্তার করা হয়েছে গত কয়েক মাসে।
ভিন্নবার্তা ডটকম/এসএস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ