1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্বসেরার তালিকায় জবির ৫০ গবেষক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ১১:২৪ pm

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন গবেষক।

শনিবার (২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষকদের এ তালিকায় স্থান পেয়েছেন। আন্তর্জাতিক মানের এই সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২২ এর তালিকায় বাংলাদেশের ২ হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন।

তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বসেরা গবেষকদের তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন গবেষক স্থান পেয়েছেন।তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে ১ম এবং বাংলাদেশের মধ্যে ১৮তম স্থানে রয়েছেন অধ্যাপক কামরুল আলম খান, ২য় স্থানে রয়েছেন সালেহ আহাম্মেদ, ৩ স্থানে মো. শরিফুল আলম।

উল্লেখ্য, সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ