1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্বকাপে আরেক সাংবাদিকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৩:২৮ pm

দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটলো কাতার বিশ্বকাপে। রোববার খালিদ আল-মিসলাম নামের এক সাংবাদিক পরলোকগমন করেন। এর ৪৮ ঘণ্টা আগে মার্কিন স্পোর্টস রিপোর্টার গ্র্যান্ট ওয়াল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

কাতারি দৈনিক গাল্ফ টাইমস জানিয়েছে, কাতারের টিভি চ্যানেল আল-কাস’র ফটো সাংবাদিক ছিলেন প্রয়াত খালিদ আল-মিসলাম। তার মৃত্যুর কারণ জানা যায়নি। এই সাংবাদিকের মৃত্যুর খবর জানিয়ে নিজেদের টুইটার অ্যাকাউন্টে গাল্ফ টাইমস লিখেছে, ‘ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২২ কভার করার সময় আকস্মিকভাবে মারা যান কাতারি সাংবাদিক খালিদ আল-মিসলাম। আল্লাহ তাকে ক্ষমা করুন। তার পরিবারকে আমরা গভীর সমবেদনা জানাই।’

এর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচ চলাকালে মারা যান মার্কিন সাংবাদিক গ্র্যান্ট ওয়াল। জানা গেছে, শুক্রবার (৯ই ডিসেম্বর) ম্যাচ সংংক্রান্ত খবর সংগ্রহ করতে কাতারের লুসাইল স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালে আচমকা আসন থেকে নিচে পড়ে যান গ্র্যান্ট ওয়াল। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা দেয়া হয়।

কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। ইংলিশ দৈনিক দ্য সান জানিয়েছে, মাঠে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন গ্র্যান্ট ওয়াল।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ