1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশাল ছক্কায় নিজের গাড়ির জানালা ভাঙলেন ক্রিকেটার, ভিডিও ভাইরাল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১ ১১:১১ am

ক্রিকেটে দর্শকরা স্বাভাবিকভাবে ছক্কা দেখে বেশি আনন্দ পান। তাই ক্রিকেটারদেরও চেষ্টা থাকে বড় ছক্কায় দর্শক মাতানো। তা ছাড়া এক শটে রানও যে মিলে ছয়টি সেটিও কম গুরুত্বপূর্ণ নয়। তবে এবার বিশাল ছক্কা মেরে নিজের গাড়ির জানালা ভেঙে ফেললেন এক ক্রিকেটার। এর পর ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। খবর বিবিসির।

ভিডিওতে দেখা যায়, এক ক্রিকেটার বিশাল এক ছক্কা মেরেই মাথায় হাত দিয়ে আফসোস করতে থাকেন। এ সময় আম্পায়ার মুচকি হেসে দেন ছক্কার সংকেত। পরে দেখা যায়, ওই ছক্কায় একটি গাড়ির জানালা ভেঙে গেছে। ওটা ছিল ছক্কা মারা ক্রিকেটারেরই গাড়ি।

৩৮ বছর বয়সি ওই ক্রিকেটারের নাম আসিফ আলি। ইলিংওয়ার্থ সেন্ট মেরি ক্রিকেট ক্লাবের হয়ে হ্যালিফ্যাক্স কাপের কোয়ার্টার ফাইনালে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। আসিফ আলির এ খেলা লাইভ দেখছিলেন তার পরিবারের সদস্যরা। ছক্কার পরই পরিবারের সদস্যরা খুদেবার্তা এবং কল করতে থাকেন।

ক্লাবের চেয়ারম্যান জেরেমি রোডস বলেন, সে বিগ হিটার হিসেবেই পরিচিত এবং বিধ্বংসী ব্যাটসম্যান। তার ইনিংসের মাঝামাঝি সময়ে এ ঘটনা ঘটে। আমি তার উইন্ডস্ক্রিন ঠিক করে দেব।
ভিন্নবার্তা ডটকম/এসএস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ