1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিমান থেকে ফেলা ত্রাণের আঘাতে ৫ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ১১:৫২ pm

গাজায় বিমান থেকে ফেলা ত্রাণের আঘাতে ৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার আল শাতি শরণার্থী ক্যাম্পে এসব ত্রাণ ফেলা হয়।

আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল-শেখ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক খাদের আল জানুন স্থানীয়দের বরাত দিয়ে সিএনএনকে এ তথ্য জানিয়েছে। তবে কোন দেশের বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি তিনি।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলায় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে ফিলিস্তিনিরা। তাদের অনাহারে থাকা এসব মানুষকে সহযোগিতায় গত কয়েকদিন ধরে বিমান থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ।

প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনার পর গত শনিবার যুক্তরাষ্ট্র বিমান থেকে প্রথমবারের মতো খাবারের ৩৮ হাজার প্যাকেট ত্রাণ গাজায় ফেলে। ওই সময় তাদের সহযোগিতা করেছিল জর্ডানও।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ