1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিমানবন্দরে উত্তেজনা, ২ যাত্রী আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ১১:৩৬ pm

সৈয়দপুর বিমানবন্দর শিডিউল বিপর্যয় নিয়ে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। ভাঙচুর হয়েছে বিমানবন্দরের ডেক্স। এ ঘটনায় রোববার (১১ ডিসেম্বর) ২ যাত্রীকে আটক করে রেখেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

আটক যাত্রীরা হলেন দিনাজপুরের পার্বতীপুরের ব্যবসায়ী জসিম উদ্দিন সরকার ও রংপুরের চিকিৎসক শরীফুল ইসলাম।

নভোএয়ার সূত্র জানায়, ওইদিন সকাল সাড়ে ৯টায় নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। যাত্রীরা সকাল থেকেই বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছিলেন। কিন্তু ঢাকা থেকে ওই এয়ারলাইনসের কোনো ফ্লাইট না আসায় যাত্রা বিলম্বিত হচ্ছিলো।

পরে যাত্রীদের জানানো হয় আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় ফ্লাইট বিলম্বিত হবে। এর মাঝে অন্য একটি বিমান সংস্থার উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এতে নভোএয়ারের যাত্রীরা উত্তেজিত হয়ে জানতে চান অন্য বিমান চলাচল করলে নভোএয়ার চলছে না কেন?

এ অবস্থায় সংশ্লিষ্টরা জানায়, ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান মহড়া চলছে। কাজেই ১২টার আগে কোনো বিমান চলাচল করবে না। এ সময় কয়েকজন উত্তেজিত যাত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলার সৃষ্টি করে। অভিযোগ রয়েছে তারা লাউঞ্জে নভোএয়ারের ডেক্স ভাঙচুর করে। ফলে উত্তেজনা নিরসনে দুজন যাত্রীকে আটকে রাখা হয়।

আটক যাত্রী জসিম উদ্দিন জানান, আমরা ব্যবসায়ী মানুষ। জরুরি মিটিং থাকায় ঢাকায় যাচ্ছিলাম। কিন্তু বিমান বিলম্বের কারণ জানতে চাইলে এয়ারপোর্ট ম্যানেজার আমাদের মারতে আসেন। নভোএয়ারের কর্মকর্তা কর্মচারীরাও যাত্রীদের হেনেস্থা করেছেন। আমাদের আটক রাখা হয়েছে। সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত দুই যাত্রীকে আটকে রাখা হয়েছে। আমরা কোনো ভাঙচুর করিনি। আমাদের অপরাধ কী তাও জানি না। অথচ ওই বিমানের বাকী ৬২ জন যাত্রীকে বেলা ১২ টার ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষের সঙ্গে কথা বললে তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সৃষ্ট ঘটনায় কী ব্যবস্থা নেওয়া যায় সে পদক্ষেপ নেবেন।

বিকাল ৪ টায় ঢাকা থেকে এসে নভোএয়ারের হেড অব মার্কেটিং (অপারেশন) এ আর এম সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিয়ে মীমাংসায় বসেন।

হেড অব মার্কেটিং এ আর এম সাদাত জানান, যেহেতু তারা আমাদের সম্মানিত যাত্রী তাই আমরা বিষয়টি সহজভাবে নিয়েছি। তারা হয়তো আবেগে কিছু ভাঙচুর করেছেন। তারাও তাদের ভুলের জন্য অনুতপ্ত। তাই বিষয়টি এখন এখানে নিষ্পত্তি হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ