1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিবস্ত্র করে নারী নির্যাতন: দেলোয়ার কারাগারে, সুমনের ৪ দিনের রিমান্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ৩:০৭ pm

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলায় প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলুকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে নোয়াখালীর পিবিআইতে হস্তান্তরের পর পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার সকালে দেলোয়ারকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩নং আমলি আদালতে হাজির করা হয়। দুপুরে শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যদিকে হবিগঞ্জ থেকে গ্রেফতারকৃত নির্যাতন মামলার ৬ নম্বর আসামি শামসুদ্দিন সুমনকে আদালতে ওঠার পর চার দিনের রিমান্ড দেয়া হয়েছে। আসামি মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত।

এ ছাড়া মঙ্গলবার বিকালে আসামি আবুল কালামকে রিমান্ড শেষে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে ওঠানো হবে বলে পিবিআই সূত্রে জানা গেছে।

পিবিআই নোয়াখালী ইন্সপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী বলেন, সকালে ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার, নির্যাতন, পর্নোগ্রাফি মামলার ৬ নম্বর আসামি শামসুদ্দিন সুমন ও গ্রেফতার মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩নং আমলি আদালতে হাজির করা হয়।

আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক দেলোয়ারকে পাঁচ মামলায় শুনানি শেষে গ্রেফতার, নির্যাতন মামলায় শামসুদ্দিন সুমনের চার দিনের রিমান্ড মঞ্জুর ও সোহাগ মেম্বারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আলতাফ হোসেন জানান, গ্রেফতার সোহাগ মেম্বারের পক্ষে আদালতে কোনো আইনজীবী না থাকায় তিনি নিজেই নিজের জামিনের জন্য আবেদন করেন। এ সময় তার জামিনের বিরোধিতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা হাবিবুর রসুল মামুন।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সঙ্গে দেখা করতে তার বাবার বাড়ি একলাসপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢুকেন। বিষয়টি দেখে ফেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার।

রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পরপুরুষের সঙ্গে অনৈতিক কাজ এবং তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন।

৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় তথা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ