
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকারকে তেজগাঁও বিভাগের ডিসি পদে পদায়ন করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
এ পদে পদায়নের আগে বিপ্লব কুমার সরকার রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) ছিলেন। গত ১৮ অক্টোবর তাকে ডিএমপিতে বদলি করা হয়। তারও আগে বিপ্লব কুমার ডিএমপির তেজগাঁও বিভাগেরই ডিসি পদে ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন