1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিনিয়োগ আকর্ষণে জানুয়ারিতে কাতারে রোড শো করবে বিএসইসি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ১০:৩০ pm

বিদেশী বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে রোড শো ও বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় সামনের বছরের জানুয়ারিতে কাতারের রাজধানী দোহায় রোড শো অনুষ্ঠিত হবে। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

কাতার রোড শোর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের ২৫ ও ২৬ জানুয়ারি। মধ্যপ্রাচ্যের গ্যাস-সমৃদ্ধ দেশটির রাজধানী দোহায় দুই দিনব্যাপী রোড শো ও বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোড শোতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

দেশের পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডাররাও এতে অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), কাতারে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ