1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে উৎসাহিত করা সমীচীন নয়: ইসি মাহবুব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ৪:২৮ pm
Exif_JPEG_420

গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহিত করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. মাহবুব তালুকদার।

তিনি বলেন, ‘একটা হিন্ট দেখা যাচ্ছে, ৩৬০ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এইটা একটা সংস্কৃতি গড়ে উঠেছে। আমাদের নতুন করে চিন্তা করতে হবে। নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এই অবস্থা থেকে উদ্ধার পেতে পারি কিনা।’

মঙ্গলবার সকালে চট্টগ্রামে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে সামনের রেখে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় মাহবুব তালুকদার আরও বলেন, ‘আগামীতে যারা দায়িত্বে আসবেন নির্বাচন কমিশনে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো ভেবে দেখবেন। গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহিত করা, এইটা বোধ হয় সম্ভব না; সমীচীনও নয়।’

ষষ্ঠ ধাপের নির্বাচনে সর্বত্র ইভিএম ব্যবহার করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘বর্তমান কমিশনের আয়ুষ্কাল আর মাত্র ৫৫ দিন। সামনের নির্বাচনগুলোতে আরও ভালো করতে চাই। শেষটা ভালো করে সবটা ভালো করতে চাই। সেভাবেই কমিশন কাজ করছে।’

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মো. তানভীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইনসহ চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ