
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর জেলার পূর্বধলা,দূর্গাপুর ও কলমাকান্দার ২৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার রাতে কলমাকান্দার বড়খাপন, লেঙ্গুরা ও মঙ্গলবার দুপুরে খারনৈ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর করে ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে অন্তত ২৫জন আহত হয়। বড়খাপন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অঞ্জন সরকার মঙ্গলবার নেত্রকোনা জেলা প্রশাসক,পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা গেছে, জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অঞ্জন সরকার তার কর্মী সমর্থকদের নিয়ে সোমবার সন্ধ্যায় উপজেলার চৌহাট্টা থেকে নিবর্চাচনী প্রচাণায় বের হন। বড়ইউন্দ যাওয়ার পখে বড়খাপন বাজারে তার সমর্থকদের ওপর ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকের আওয়ামী লীগ দলীয় প্রার্থী এ কে এম হাদিছুজ্জামানের সমর্থকরা হামলা চালায়। এতে অঞ্জন সরকারের সমর্থক সদয় সরকার, রামধন সরকার, সুজন মিয়া, নূরুজ্জামান, রুবেল মিয়াসহ কমপক্ষে ১২জন আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অঞ্জন সরকারের দাবি আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও প্রার্থীর সমর্থকরা তার লোকজন নানা ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করছে। এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
একই দিন সন্ধ্যায় উপজেলার লেংগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবদলের সহসভাপতি সাইদুর রহমান ভূইয়ার সমর্থকরা সোমবার রাত আটটার দিকে লেঙ্গুরা বাজারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী রফিকুল ইসলাম গোলাপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ সময় হামলায় শিবপুর গ্রামের জহিরুল ইসলাম, চৈতানগর গ্রামের অন্তর মিয়া, গোড়াগাঁও গ্রামের আবদুল মিয়া, বাবুল মিয়াসহ অন্তত ১০ জন আহত হন। এলাকাবাসী জহিরুল ইসলাম, অন্তর মিয়া, আবদুল মিয়া, বাবুল মিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে মঙ্গলবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম চান মিয়া দেওয়ানীর সমর্থকরা নির্বাচনী প্রচারণা বের হলে ইউনিয়নের মধুকুড়ায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী এ বি এম সিদ্দিকের সমর্থকরা হামলা চালায়। এতে বিদ্রোহী প্রার্থীর সমর্থক হাজী সামছুল হক দেওয়ানী, জালাল উদ্দিন, হোসেন মিয়া আহত হয়। গুরুতর আহত হাজী সামছুল হক দেওয়ানীকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।
নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, কলমাকান্দার কয়েকটি ইউনিয়নে পৃথক হামলার ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে।
ভজন দাস
ভিন্নবার্তা/এমএসআই