1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিদেশে থাকা সাইবার অপরাধীদের আইনের আওতায় আনা হবে: আইনমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ২:৫০ pm

বিদেশে অবস্থানরত সাইবার অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ রবিবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুর পরিবার, সরকার, বিচার বিভাগ ও দেশের বিরুদ্ধে অপ্রপচার চালানোয় জড়িত সাইবার অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে।’

‘বিদেশে অবস্থানরত সাইবার অপরাধীদের কীভাবে আইনের আওতায় আনবেন’- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘অপরাধ যদি বাংলাদেশের বাইরেও করা হয়, তাহলেও তারা বাংলাদেশে অপরাধ করেছেন বলে ধরা হবে। তার মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রয়েছে। এতেও আমরা অবশ্যই ব্যবস্থা নিতে পারব। আর ওরা যেসব দেশে আছে সেখানেও আইনের আওতায় আনতে পারব। আমরা সব কিছু চিন্তা ভাবনা করছি, তাদেরকে আইনের আওতায় আনার জন্য।’

ডিআরইউ সভাপতি মুরাসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চলানায় ছিলেন সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ