1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিদেশগামীদের করোনা টেস্টের ২ কোটি ৫৮ লাখ টাকা নিয়ে টেকনোলজিস্ট লাপাত্তা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ৬:৩৪ pm

বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে গেছেন খুলনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাশ।

বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ স্বীকার করেছেন। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, খুলনা জেনারেল হাসপাতালে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা করা হয়। মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাশ নমুনা পরীক্ষার ফি গ্রহণের দায়িত্বে ছিলেন।

তিনি বলেন, প্রকাশ কুমার দাশ দীর্ঘদিন ধরে প্রতিদিন যতজন পরীক্ষা করাতেন, তার চেয়ে কম সংখ্যক মানুষের নাম খাতায় লিপিবদ্ধ করতেন। বাকি টাকা আত্মসাৎ করতেন। প্রকাশ যে তালিকা দিতেন, সে অনুযায়ী ক্যাশিয়ার টাকা বুঝে নিতেন।

সিভিল সার্জন বলেন, এ বিষয়ে তাদের সন্দেহ হওয়ার পর গত বুধবার তার কাছে হিসাব চাওয়া হয়। গত বৃহস্পতিবার তার হিসাব দেওয়ার কথা ছিল।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে অফিসে বসে হিসাব করার একপর্যায়ে তিনি কাউকে কিছু না জানিয়ে অফিস থেকে চলে যান। এরপর থেকে তিনি আর অফিসে আসেন না, তার বাসায় লোক পাঠিয়েও তাকে পাওয়া যায়নি।

নিয়াজ মোহাম্মদ জানান, আত্মসাৎ করা টাকার পরিমাণ প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা। সোমবার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। এখন আইনজীবীকে দিয়ে মামলার এজাহার লেখানো হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ