1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিদায় বর্ষা, কমবে বৃষ্টিপাত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১ ৪:২১ pm

আবহাওয়া অফিস জানিয়েছে,আগামি দু’দিনের মধ্যে বর্ষাকাল বিদায় নিবে এবং বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন গণমাধ্যমকে বলেন, মৌসুমী বায়ূ দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দক্ষিন-পশ্চিম মৌসুমী বায়ূ বাংলাদেশের অবশিষ্ট এলাকা থেকে বিদায়ের জন্য আবহাওয়াগত অবস্থা অনুকূলে আসতে পারে । মৌসুমী বায়ূ বাংলাদেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দূর্বল অবস্থায় রয়েছে।

বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে ।

বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডিমলায় সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দিনাজপুরে ৫৮, টেকনাফ ও বদলগাছীতে ৫৪, রাজারহাটে ৪৯, নেত্রকোনায় ৪৭, তেঁতুলিয়ায় ৪২, রংপুর ৪১, শ্রীমঙ্গল ৩৫ এবং সিলেট ও ফেনীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ