1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিজয়ী মেম্বর প্রার্থী ও তার সমর্থকদের বাড়িঘর ভাংচুর

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১ ১১:০৬ pm

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে বিজয়ী মেম্বর প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করা হয়েছে। রোববার রাতে ওই গ্রামের জাহিদুল মোল্লার বাড়ি ও ফারুক হোসেনের দোকান ভাংচুর করা হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে রোববারের ৪র্থ ধাপের নির্বাচনে সদস্য পদে নির্বাচিন হন সোহেল রানা।

ওই রাতেই পরাজিত আতিয়ার রহমান মেম্বর প্রার্থীর সমর্থক আলী রশিদের নেতৃত্বে বিজয়ী সোহেল রানার সমর্থক জাহিদুল মোল্লার বাড়ি ও ফারুক হোসেনের দোকান ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

দোগাছি ইউনিয়নের পরাজিত দুই মেম্বর প্রার্থী নাজমির মুন্সি ও হাফিজুর রহমান এক হয়ে বিজয়ী প্রার্থী মোক্তার হোসেনের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিলে এস আই আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ