1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা চাই না’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ৩:৪৩ pm

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক তা আমরা কেউই চাই না। আমরা চাই বিচারের মাধ্যমেই শাস্তি হোক। তবুও মাঝে-মধ্যে দু্‌-একটি দুর্ঘটনা ঘটে যায়। তবে সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বাইশটিলায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দেশে কোনো সেক্টরে যখনই অন্যায়-দুর্নীতি হয় তখনই সরকার তা শক্ত হাতে দমন করে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী, সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ প্রমুখ।

এর আগে মন্ত্রী সদর উপজেলায় খাদিমনগরে ‘রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক অ‌্যান্ড রিসোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর বেলা ১২টায় সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। সেখানে একটি অনুষ্ঠানে যোগদান শেষে বিকেল ৩টায় সড়কপথেই রাজধানী ঢাকার উদ্দেশ্যে মৌলভীবাজার ত্যাগ করবেন বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ