1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএসএমএমইউকে বঙ্গবন্ধুর স্বপ্নের মতো করে গড়ে তোলা হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ১:২৩ pm

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত আইপিজিএমঅ্যান্ডআর (বর্তমান নাম বিএসএমএমইউ) তার স্বপ্নের মতো করে গড়ে তোলা হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ প্রতিষ্ঠানকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে দেশের রোগীদের চিকিৎসাসেবার জন্য দেশের বাইরে যেতে না হয়।’

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক কর্মশালায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব কথা বলেন।

বিএসএমএমইউ’র নিউরোলজি বিভাগ ‘থ্রমবোলাইসিস ইন একিউটি ইস্কেমিক স্ট্রোক’ বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ডা. শারফুদ্দিন।

তিনি বলেন, ‘নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হলে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন অনেকখানি পূরণ হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী বিএসএমএমইউকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই গড়ে তোলা হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত সবার সহযোগিতা প্রয়োজন। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।’

কর্মশালায় বিএসএমএমউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ