1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপি নেতা মাহমুদ সালেক আর নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১ ১২:৫৭ am

বরিশাল প্রতিনিধি : বরিশালের প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক মহানগর বিএনপির সাবেক সভাপতি মাহমুদ গোলাম সালেক আর নেই।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। সর্বশেষ করোনায় আক্রান্ত হলে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তার স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।

মাহমুদ গোলাম সালেকের বয়স ৯০ বছরের অধিক বলে জানা গেছে। তিনি ১৯৮০ ও ৯০ দশকে বরিশাল বিএনপির একজন দায়িত্বশীল নেতা ছিলেন। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে বরিশালের রাজপথে সম্মুখসারিতে থেকে বিএনপির নেতৃত্ব দিয়েছেন। কারাবরণও করেছেন একাধিকবার।

রাজনীতির পাশাপাশি তিনি বরিশাল নগরীর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সজ্জন মানুষ হিসেবে সব মহলে সমাদৃত ছিলেন। ৮০-এর দশকে বরিশাল পৌরসভার তৎকালীন কালিবাড়ী ওয়ার্ডের কমিশনার (কাউন্সিলর) নির্বাচিত হয়েছিলেন।

পরবর্তীতে বিএনপির প্রার্থী হিসেবে পৌরসভা এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক তারিন জানান, বার্ধক্যজনিত কারণে তিনি কয়েক বছর বিএনপিতে সক্রিয় ছিলেন না। তবে দলের খোঁজখবর রাখতেন নিয়মিত।

পরিবারের সঙ্গে নগরীর কালিবাড়ী সড়কে বরিশাল কলেজের দক্ষিণ পাশের বাসায় থাকতেন তিনি। চলমান লকডাউনের আগে পরিবারের সঙ্গে ঢাকায় গিয়েছিলেন।

আনোয়ারুল হক তারিন জানান, মাহমুদ গোলাম সালেকের কোথায় কখন জানাজা ও দাফন সম্পন্ন হবে এ বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত জানা যায়নি। মাহমুদ গোলাম সালেক গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের সম্ভ্রান্ত মিঞা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ