1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপি নেতারা খালেদা জিয়ার সুচিকিৎসা চায় না: মির্জা আজম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ১০:২৬ pm

বিএনপি নেতারা আসলে খালেদা জিয়ার সুচিকিৎসা চায় না।তারা খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশের ভেতরে অরাজকতা করতে চায়।গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সবারই আছে।কিন্তু আন্দোলনের নামে অরাজকতা, নৈরাজ্য-সন্ত্রাস বিশৃঙ্খলা করা হলে কঠোর হস্তে দমন করা হবে।আন্দোলন কত প্রকার, কী কী- তা আওয়ামী লীগ জানে। কাজেই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখাবেন না।রুখে দাঁড়ালে পালানোর পথ পাবেন না।

মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৫৩ নম্বর ওয়ার্ডের ৮টি ইউনিটের সম্মেলনে প্রধান অতিথির দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এসব কথা বলেছেন।

ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবালের পরিচালনায় বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের এমপি হাবিব হাসান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা।

মির্জা আজম দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের বিস্ময়।এটা অনেকের গাত্রদাহ।সরকারের উন্নয়ন-অর্জন বিনষ্ট করার জন্য নানা রকমের ষড়যন্ত্র চলছে।বিএনপি নেত্রীর চিকিৎসা নিয়েও বিএনপি নেতারা মিথ্যাচার করছেন।তারা রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে।এ ব্যাপারে নেতাকর্মীদের সজাগ ও সর্তক থাকতে হবে।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ