1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
চার আসনে উপ-নির্বাচন

বিএনপির মনোনয়ন ফরম জমা চলছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ২:০৮ pm

মৃত্যুজনিত কারণে শূণ্য হওয়া জাতীয় সংসদের চারটি আসনের উপ-নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া হিসেবে আজ শুক্রবার মনোনয়ন ফরম জমা নিচ্ছে বিএনপি।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৮ , ঢাকা-৫, সিরাজগঞ্জ-১ এবং নওগাঁ-৬ আসনে মোট ২৩ জন মনোনয়ন প্রত্যাশী ফরম ক্রয় করেছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চারটি উপনির্বাচনে ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আগামীকাল শনিবার বিকেল ৫ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী যুবদলের মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ১০-১২ হাজার নেতাকর্মী নিয়ে ফরম জমা দিয়েছেন। সকাল সাড়ে নয়টা থেকে নাইটেঙ্গেল মোড় এলাকায় নেতাকর্মীরা জড়ো হতে থাকে। সকাল দশটার মধ্যেই কাকরাইল, নাইটেঙ্গেল মোর, নয়া পল্টন এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়ন ফরম জমা নেন।

এ সময়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয় তাহলে আমি ঢাকা ১৮ আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারব। আমরা এ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হিসেবে নিয়েছি। আমরা সরকারের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকবো। নির্বাচনের ফলাফল নিয়ে ফিরবো।

আজ শুক্রবারও বিএনপি ফরম বিতরণ ও জমা নিবে। শনিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাকের সমন্বয়ে গঠিত মনোনয়ন বোর্ড এ চারটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করবে।
ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। এ দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। এ ছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের এখনও তফসিল ঘোষণা হয়নি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ