
পবিত্র ঈদে বিএনপিকে গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপিকে অনুরোধ জানাব, পবিত্র ঈদের সময় গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসার। আমরা সম্মিলিতভাবে দেশ গড়তে চাই। আসুন, সবাই মিলে সম্মিলিতভাবে দেশকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যাই।