
রাজধানীর কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আন্তর্জাতিক বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ডিপোতে থাকা একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৬৭৯২) পুড়ে যায়।
শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় মতিঝিলের কমলাপুরের এই বাস ডিপোতে আগুন লাগে। আগুন লাগার দশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরণের ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (জোন-৫) হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘দশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে ২৫০টি বাস রয়েছে। লকডাউনের কারণে সবগুলো বাস পাশাপাশি পার্ক করা অবস্থায় ছিলো।’ তবে যে বাসে আগুন লেগেছিল শুধুমাত্র সে বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন