1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আসামি ৬০০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১ ১২:১১ pm

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ২৬ মার্চ (শুক্রবার) সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত অন্তত ৬০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

সোমবার (২৯ মার্চ) সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৬ মার্চ পুলিশের কাজে বাধা, মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। ওইদিন রাতেই মামলাটি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এই মামলায় ৫০০-৬০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বিক্ষিপ্তিভাবে এক দল মুসল্লি মোদি বিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে। এসব তারা রাস্তায় বের হতে চাইলে পুলিশ লাঠি চার্জ করে এবং মসজিদ প্রাঙ্গণে টিয়ার শেল নিক্ষেপ করে। মুসল্লিরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এরআগে বেশ কিছু ইসলামি দল মোদি বিরোধী বিক্ষোভ করে আসছিলো। বৃহস্পতিবার সমমনা ইসলামি দল সমূহের ব্যানারে বায়তুল মোকাররমে বিক্ষোভ হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ