1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাড়িতে বেড়াতে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ২:২৬ pm

সাভারে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। ৫ দিন করে রিমান্ড চেয়ে আজ শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার দুপুরে সাভারের সামাইর এলাকার সিদ্দিকের বাড়িতে ধর্ষণের এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলা সদর থানার বাবলাবনা গ্রামের মইনুল ইসলামের ছেলে রাজু আলী (৩৫) ও একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজ আলী (২০)।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ও অভিযুক্তদের অন্যের বাসায় কাজ করার সুবাদে পরিচয় হয়। এই পরিচয়ের সুবাদে রাজু ও রিয়াজ তাদের ভাড়া বাসায় প্রায়ই বেড়াতে আসতে বলেন ওই নারীকে। তবে কাজের চাপে তিনি আসতে পারছিলেন না। গতকাল শুক্রবার হওয়ায় রাজু তাকে বেড়াতে আসার জন্য জোর অনুরোধ করে। অনুরোধের এক পর্যায়ে তিনি রাজি হয়ে তাদের বাসায় আসেন। আসার কিছুক্ষণ পরই তাকে দুজন মিলে ধর্ষণ করে। এসময় চিৎকার করার চেষ্টা করলে রাজু ধারালো ব্লেড দিয়ে গলায় রক্তাক্ত জখম করে। পরে রক্ত দেখে অভিযুক্তদের ধাক্কা দিয়ে চিৎকার করে ঘর থেকে বের হন। এসময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ