1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাড়ছে ৪৪তম বিসিএসে আবেদনের সময়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২ ৭:২২ am

দেশে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘোষণার ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় অনেক শিক্ষার্থীই ৪৪তম বিসিএসে আবেদন করতে পারবেন না। এ অবস্থায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এই বিসিএসে আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করছে ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা বৃদ্ধির জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চিঠি ইউজিসি থেকে পেয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা এক মাস বৃদ্ধির প্রস্তাব জানিয়েছে। আমরা পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবো। খুব শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসের আবেদনের সময়সীমা শেষ হবে আগামী ৩১ জানুয়ারি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ