1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাস খাদে পড়ে চালকসহ নিহত ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ৪:২৩ pm

মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে বাস খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিংগাইর উপজেলার বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসচালক হৃদয় হোসেন (২৮), বাসযাত্রী আনোয়ারা বেগম (৬৫) ও পথচারী নিখিল সরকার (২৫)।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, দুপুরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ