1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাস খাদে পড়ে আহত ১০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ১০:৪৩ pm

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইমাদপুর এলাকায় বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন।সোমবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নামপরিচয় জানা যায়নি। ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আল-আমীন এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি জানান, ঢাকা থেকে শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হালুয়াঘাট যাচ্ছিল। পথে ফুলপুরের ইমাদপুর এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ফুলপুর থানা পুলিশ সদস্যরা। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ