
জাতীয় শোক দিবসকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার মো. শামছুল হক(২৫) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে।
শামছুল হক উপজেলার ডেমুরা গ্রামের নতুন বাজার এলাকার নুরুল হকের ছেলে। উপজেলা যুব লীগের সাবেক যুগ্ম-সম্পাদক গোবিন্দপুর গ্রামের ইনাম উদ্দিন আহম্মদের ছেলে মো. শাহীনুর রহমান বুধবার রাতে বারহাট্টা থানায় অভিযোগা করেন।
অভিযোগে জানা গেছে, জেলার বারহাট্টার ডেমুরা গ্রামের মো. শামছুল হক ইসলামি শিবিরের কর্মী। তিনি গত ১৫ আগস্ট তার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে বলেন, ‘ধন্যবাদ মেজর ডালিম সাহেবকে। বাঙ্গালী জাতিকে অন্ততপক্ষে বছরে একটি দিন হলেও কর্মবিরতির সুযোগ করে দেওয়ার জন্য।’ এই ‘পোস্ট’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিুবুর রহমানকে কটাক্ষমুলক, তাঁর মানহানিকর ও বিভ্রান্তিমূলক বলে মামলার বাদীর শাহীনুর রহমানের অভিযোগ।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ লুৎফুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শামছুল হক নারায়ানগঞ্জ এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই