1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বারহাট্টায় খেলা থেকে নিখোঁজের চার দিন পর শিশুর লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:১৫ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় নিখোঁজের চার দিন পর শাহিন মিয়া (৩) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন মিয়া উপজেলার বাহাদুরপুর গ্রামের তুলন মিয়া ও ঝর্ণা আক্তারের ছেলে।

বারহাট্রা উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি গর্ত থেকে বুধবার (১৮ মার্চ) সকালে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,গত শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে বাড়ির পাশের উঠানে অন্যান্য দিনের মতোই খেলাধুলা করছিল তিন বছরের ছোট্ট শাহিন। খেলাধুলা শেষে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর ঘরে ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পায়নি তার পরিবার। পরে নিরুপায় হয়ে শিশুটির মা ঝর্ণা আক্তার বাদী হয়ে বারহাট্টা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

নিখোঁজের চার দিন পর আজ (বুধবার) সকালে স্থানীয় এলাকাবাসী বাহাদুরপুর গ্রামের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত গর্তে শিশুটির অর্ধগলিত লাশ দেখতে পান। খবরটি মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী সেখানে ভিড় জমান। পরে স্থানীয়রা বারহাট্টা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গর্তে একটি শিশুর লাশ পড়ে আছে, স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়েই বারহাট্টা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মৃতদেহটি নিখোঁজ হওয়া শিশু শাহিনের বলে তার পরিবার শনাক্ত করেছে।”

ওসি আরও জানান, “এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ