1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বারবার পরীক্ষার তারিখ পরিবর্তনে ক্ষোভ সাত কলেজ শিক্ষার্থীদের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ৩:৪২ pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির বিভিন্ন পরীক্ষার তারিখ বারবার পরিবর্তন করা হয়। এতে ক্ষোভ জানিয়েছেন অধিভুক্ত এসব কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, চলতি অক্টোবর মাসের ২ তারিখ থেকে সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ও ৪ অক্টোবর থেকে স্নাতক তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে পরীক্ষার সময়সূচী তিনবার পরিবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের (অক্টোবর) ২ ও ৪ তারিখ থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স প্রথম ও তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা। এর মধ্যেই এই দুই পরীক্ষারই সময়সূচি পরিবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনার্স প্রথম বর্ষের প্রকাশিত সময়সূচির ১২, ১৭ ও ২৭ অক্টোবরের পরীক্ষার তারিখ পরিবর্তন করে যথাক্রমে ২০, ২৫ ও ২৮ নভেম্বর করা হয়েছে। আর অনার্স তৃতীয় বর্ষের প্রকাশিত সময়সূচির ১৩, ২০ ও ২৩ অক্টোবরের পরীক্ষার তারিখ পরিবর্তন করে যথাক্রমে ৯, ২২ ও ১৫ নভেম্বর করা হয়েছে।

শুধু স্নাতকই নয়, পরিবর্তন করা হয়েছে স্নাতকোত্তর শ্রেণির সময়সূচিও। মাস্টার্স প্রথম পর্ব ১২ অক্টোবরের পরীক্ষা প্রথম দফায় পরিবর্তন করে ২০ অক্টোবর করা হয়। একই পরীক্ষা আবার দ্বিতীয় দফায় পরিবর্তন করে ২৬ নভেম্বর থেকে শুরুর তারিখ দেওয়া হয়েছে। এছাড়া মাস্টার্স শেষ পর্ব ১৪ অক্টোবরের পরীক্ষার তারিখ পরিবর্তন করে ২৫ অক্টোবর করা হয়েছে।

ভুক্তভোগী ঢাকা কলেজের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন বলেন, একমাসে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। বারবার তারিখ পরিবর্তন করে এখন দুই মাসে শেষ হবে পরীক্ষা। একমাসের জন্য মেস ভাড়া নিয়েছিলাম। এখন আরও এক মাসের জন্য ভাড়া নিতে হবে।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী রেখা আক্তার বলেন, আমাদের প্রথম তিনটি পরীক্ষা হয়েছে সাতদিনে, এখন তারিখ পরিবর্তন করায় বাকি পরীক্ষা দিতে আরও এক মাস লাগবে। আগে থেকেই সুন্দর একটা রুটিন করতে পারতো। এভাবে বারবার তারিখ পরিবর্তনে আমাদের ভোগান্তিতে পড়তে হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী বলেন, ঢাকা কলেজ অধ্যক্ষ পরীক্ষা পেছাতে অনুরোধ করেছেন। কিছু শিক্ষার্থী গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষার্থীদের কোনো অসুবিধা থাকলে আমাদের জানাতে পারে। আমরা বিবেচনা করবো।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ