1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকরাও সন্তানদের শাসন করবে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ৬:৫৯ pm

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, মানুষদের গড়ে তোলার দায়িত্বে যারা আছেন তারা হলেন শিক্ষক এবং বাবা-মা। এক্ষেত্রে বাবা-মা একে অপরের পরিপূরক। আমি মনে করি বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকরাও সন্তানদের শাসন করবে, এটাই স্বাভাবিক। আদরের পাশাপাশি যতটুকু প্রয়োজন তাদের শাসনও করতে হবে। সোহাগ করেন যিনি শাসন করেন তিনি, এ মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে।

রোববার (১০ অক্টোবর) বিকেলে গাজীপুর মহা নগরীর রানী বিলাসমনি সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এবিএম ইসমাইল হোসেন খান, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা বেগম, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, গাজীপুর শহরে শহীদ বরকত স্টেডিয়ামটিকে আধুনিকায়ন করার বড় অন্তরায় হচ্ছে এটির জমি খাস তালিকায় অন্তর্ভুক্ত হয়ে আছে। এর জমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নয়। আমরা এটিকে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছ থেকে নামমাত্র মূল্যে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আনতে চাচ্ছি। যখন এ জমি ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিয়ে নিতে পারবো তখনই এর আধুনিকায়নের কাজ শুরু করতে পারবো।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ