1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাবা-মায়ের পর এবার করোনায় আক্রান্ত তামান্না নিজেও

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ১২:২২ am

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড ও ভারতের দক্ষিণের অভিনেত্রী তামান্না ভাটিয়া। করোনায় আক্রান্ত হওয়ার পর হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ‌‘‌বাহুবলী’খ্যাত এই অভিনেত্রীকে।

রবিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। কয়েক মাস আগে তার বাবা-মাও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন।

সম্প্রতি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দ্রাবাদে গিয়েছিলেন তামান্না। সেখানে যাওয়ার পর তার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিৎসার জন্য সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
এর আগে, গত আগস্টে তামান্নার বাবা ও মা একসঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হন। তখন বিষয়টি এই তারকা নিজেই সামাজিক মাধ্যমে জানান। তখন তামান্নাসহ তার পরিবারের অন্যান্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এবার শুটিং করতে গিয়ে আক্রান্ত হয়েছেন এই নায়িকা।

মূলত দক্ষিণী ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডেও বেশ ভালই জায়গা করে নিয়েছেন তামান্না। লকডাউনের কারণে দীর্ঘ বিরতির পর কাজে ফিরেই করোনার কবলে পড়লেন এই তারকা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ